মো ফাহাদ বিন সাঈদ।।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ৬ নং ওয়ার্ড নওধার মাদ্রাসা মাঠে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে আবার। বাসা থেকে বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করার প্রতি আহ্বান জানায়।
বুধবার( ২৫ নভেম্বর ) সকাল ১০ টায়, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে মাঝে পাঁচশত মাস্ক ও পাঁচশত
গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার, মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ ত্রিশাল এস এফ পিসি, ময়মনসিংহ বন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান( রনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহাদ বিন সাঈদসহ ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ,
ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল পৌর সভাপতি অর্থ সম্পাদক ত্রিশাল উপজেলা শাখার মো মনির হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন শামীম।
শিক্ষাবার্তা/ এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
