নিউজ ডেস্ক।।
বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। টস ভাগ্যে হেরে শুরুতে ব্যাট করেছে রাজশাহী। দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন মোহম্মদ আশরাফুল। তবে ব্যাট করতে নেমে ভক্তদের আস্থার প্রতিদান দিয়ে পারেননি আশরাফুল। ৯ বল খেলে মাত্র ৫ রান করে মুক্তার আলির বলে নাইমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই তারকা ক্রিকেটার।
নতুনভাবে নিজেকে খুঁজতে থাকা আশরাফুল প্রথম পরীক্ষাতেই ব্যর্থ। তবে দারুণ ব্যাটিংয়ে রাজশাহীকে টেনেছেন মেহেদী হাসান। তার ব্যাটে চড়ে বেক্সিমকো ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে নয় উইকেটে ১৬৯ রান করে নাজমুল হোসেন শান্তর দল।
বেক্সিমকো ঢাকা
মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী
মােহাম্মদ আশরাফুল , ফরহাদ রেজা , আরাফাত সানি , ফজলে মাহমুদ রাব্বি , কাজী নুরুল হাসান সােহান ( উইকেটরক্ষক ) , রনি তালুকদার , নাজমুল হােসেন শান্ত ( অধিনায়ক ) , শেখ মেহেদী হাসান , এবাদত হােসেন , মুকিদুল ইসলাম মুগ্ধ , আনিসুল ইমন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
