নিউজ ডেস্ক।।
নামমাত্র টাকায় বাংলাদেশি কিশোরীর অস্ত্রোপচার করলেন ভারতের চিকিৎসক। বেসরকারি হাসপাতালে ৫ লাখ টাকা দাবি করলেও কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে সেই অস্ত্রপচার হয় মাত্র ২ হাজার ২৭০ টাকায়। নিয়ম ভেঙেই অ্যাসিডে পোড়া কিশোরীর চিকিৎসা করেন ওই চিকিৎসক।
মহান ওই চিকিৎসকের নাম অর্ণব গুপ্ত। তিনি ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চের পরিচালক। চিকিৎসার জন্যই অসুস্থ মেয়েকে বাংলাদেশ থেকে কলকাতায় যান তার মা। তাদের বাড়ি খুলনায়। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই প্রতিবেদনে বলা হয়, মেয়েকে একাই মানুষ করেছেন মা নার্গিস। কয়েক মাস আগে খুলনায় মায়ের সঙ্গে ঝগড়া করে অ্যাসিড খেয়েছিলেন ১৯ বছরের রাবেয়া। এতে তার গলা থেকে যে পথ দিয়ে অ্যাসিড গেছে সেই স্থানগুলো পুড়ে গিয়েছিল। ফলে কিছু খেতে পারতেন না রাবেয়া। এক গ্লাস পানি মুখে দিলে যন্ত্রণায় তার শরীর বেঁকে যেত। কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যয় বেশি হওয়ার কারণে কলকাতায় যান তিনি।
আরো বলা হয়, কলকাতায় গিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন নার্গিস। সেই হাসপাতাল ৫ লাখ টাকা চায়। অথচ সেই একই অস্ত্রোপচার ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চে মাত্র ২২৭০ টাকায় হয়েছে।
এ বিষয়ে ডা. অর্ণব গুপ্ত বলেন, আমাদের হাসপাতালে সাধারণত ক্যানসারের চিকিৎসা হয়। কিন্তু মৃত্যুপথযাত্রী মেয়েকে নিয়ে এসে আমার সামনে হাতজোড় করেন ভদ্রমহিলা। যে করে হোক ওকে বাঁচিয়ে দিন। তার আঁকুতি আমি ফেলতে পারিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
