নিউজ ডেস্ক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭০৩ শিক্ষার্থী করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে সুদবিহীন ঋণ পাচ্ছ।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, স্মার্টফোন কেনার ঋণ প্রদানের জন্য আমরা সরকার ও ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা শিক্ষার্থীদের একটি জোরালো দাবি ছিল। অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও বিগত চারমাস যাবত বিনামূল্যে ১৫ জিবি করে সহায়তা প্রদান করে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্মার্টফোন কেনার অর্থও আমরা দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
