নিউজ ডেস্ক।।
অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪ জনকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ জানান, পদকপ্রাপ্ত ৪৪ জনের মধ্যে ১০ জন পেয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক, ১৫ জন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক, ১০ জন পেয়েছেন প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক এবং ৯ জন পেয়েছেন প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
