মধ্য আমেরিকায় ঝড়-বৃষ্টি-বন্যা-ভূমিধ্বসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক।।

মধ্য আমেরিকায় আঘাত হানা অন্যতম সবচেয়ে শক্তিশালী হারিকেন আইয়োডার তা-বের পর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধ্বসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকাগুলোতে উদ্ধার কর্মীরা পৌঁছাতে থাকায় আরও মৃত্যুর খবর আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাতে নিকারাগুয়ার রেকর্ডে সবচেয়ে শক্তিশালী হারিকেন আইয়োডা উপকূলে আঘাত হানে, এ সময় ৫ মাত্রার হারিকেনের বেগে ঝড় বয়ে যায় ও জলোচ্ছ্বাসে দেশটির উপকূলের নিচু এলাকাগুলো ডুবে যায়।

মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হানা আরেকটি শক্তিশালী হারিকেন ‘এটা’-র ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এলাকটি আরেকটি ঝড়ের তা-বের মুখে পড়ে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.