এইমাত্র পাওয়া

সরকারি চাকরির শুন্যপদ তিন লাখ ৬৯ হাজার ৪৫১

নিউজ ডেস্ক।।

সরকারি চাকরির তিন লাখ ৬৯ হাজার ৪৫১টি পদ শুন্য আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি আরো জানিয়েছেন, আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শুন্য পদ পূরণ করা যায় না।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.