এইমাত্র পাওয়া

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গত বছরের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবির।
আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
এর আগে বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে শেখ বজলুর রহমান সভাপতি এবং এসএম মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়।
শিক্ষাবার্তা/এসআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.