এইমাত্র পাওয়া

মাস্ক না পরায় শেরপুরে ৩৯ জনকে জরিমানা

করোনা প্রতিরোধে সরকারের মাস্ক পরার নির্দেশ কার্যকর করতে শেরপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের নিউমার্কেট, সজবরখিলা, খোয়ারপাড়, নতুন বাসটার্মিনাল এলাকায় অভিযান চালান। এ সময় মাস্ক না পরায় মোট ৩৯ জনকে নয় হাজার ৯০০ টাকা জরিমানা করেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্কতা জানানোসহ বিনামূল্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।

অভিযানে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মাহমুদুল হাসান, তামারা তাসবিহা, তাহমিনা তারিন, আকলিমা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা/এসআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.