নিউজ ডেস্ক।।
ফেসবুকে পোস্ট দিতেই ভাইরাল! কমেন্ট আর লাইকের বন্যায় এক ধাক্কায় সেলিব্রেটি! বিশেষ করে গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো পোস্টগুলো অনেক বেশি ভাইরাল হতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে। তবে সেই সুযোগ আর অবারিত থাকছে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফেসবুক স্বয়ংক্রিয় পদ্ধতিতে পোস্ট প্রকাশের নীতিমালা বা ‘কমিউনিটি স্ট্যান্ডার্ন্ড’ পরিপন্থী বিষয়বস্তু সরিয়ে ফেলছে। সময়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে। ফলে এখন নীতমালা পরিপন্থী ও ক্ষতিকর পোস্ট দিলে তা কেউ দেখার আগেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। একই সঙ্গে ভাইরাল হতে থাকা কনটেন্ট প্রাধান্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে, প্রযুক্তিগত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার আওতায়ও আনা হয়েছে।
মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য দিয়েছেন ফেসবুকের কমিউনিটি ইনটেগরিটি টিমের রায়ান বারনেস এবং ক্রিস পাওলো। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদিক অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
