নিউজ ডেস্ক।।
১ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর স্কুলের ১ হাজার ১১২ জন ও কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
সূত্র জানিয়েছে, স্কুল-কলেজে নিয়োগ পাওয়া ১ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ১১২ জন এবং কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারী।
স্কুলের ১ হাজার ১১২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১০ জন, খুলনা অঞ্চলের ৮১ জন, কুমিল্লা অঞ্চলের ৫৪ জন, ঢাকা অঞ্চলের ২২১ জন,রাজশাহী অঞ্চলের ১৮৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৬১ জন, রংপুর অঞ্চলের ১৭৭ জন এবং সিলেট অঞ্চলের ৬৭ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩ জন, রাজশাহী অঞ্চলের ১০৯ জন,চট্টগ্রাম অঞ্চলের ৬ জন,খুলনা অঞ্চলের ৬৩ জন, কুমিল্লা অঞ্চলের ১১ জন, ঢাকা অঞ্চলের ২১ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রংপুর অঞ্চলের ৭৭ জন এবং সিলেট অঞ্চলের ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
শিক্ষাবার্তা/ এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
