এইমাত্র পাওয়া

আত্মহত্যা করা ক্রিকেটারের পরিবারকে মুশফিকের সমবেদনা

ক্রীড়া ডেস্ক।।

শনিবার রাতে আত্মহত্যা করেছেন ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার সজীবুল ইসলাম সজীব। জুনিয়র এই ক্রিকেটারের আত্মহনন কোনওভাবেই মেনে নিতে পারছেন না মুশফিকুর রহিম।

তাই সবাইকে সচেতন করার লক্ষ্যে তিনি ফেসবুকে সরব হয়ে বলেছেন, আত্মহত্যা কোনও সমাধান নয়। পরিবারের দাবি, ২৪ নভেম্বর শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকায় হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

কিন্তু আবেগের বশে সম্ভাবনাময় এই ক্রিকেটারের আত্মহননের সিদ্ধান্তকে মোটেও মেনে নিতে পারেননি মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সজিবের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা, তবে মনে রাখতে হবে ক্রিকেটের বাইরেও জীবন রয়েছে।

দেশের একজন সম্ভাব্য প্রতিভাবান ক্রিকেটারের আত্মহত্যার কথা শুনে গভীরভাবে দুঃখ পেলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.