এইমাত্র পাওয়া

গোদাগাড়ীতে দুদকের শিক্ষা বৃত্তি পেল ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা দুদকের পক্ষ থেকে ২ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হযেছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার সময উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ বৃত্তির টাকা প্রদান করা শামহিহয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।

দুদকের বৃত্তি ৬ হাজার টাকা পেয়েছেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম. শ্রণীর দরিদ্র মেধাবী ছাত্রী আনিকা আশরাফী, পিতা আশরাফুল, ইসলাম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম. শ্রেণীর আব্দুল মতিন পিতা মোঃ লতিফুর রহমান।

মোঃ দুলাল আলম বলেন, গোদাগাড়ী উপজেলায় ২ হাজার ৫ শ ছাত্র ছাত্রীদের মধ্যে তোমারা সৌভাগ্যবান আজ তোমরা ৬ হাজার টাকা করে বৃত্তি পাচ্ছ, তোমরা ভালভাবে পড়ালেখা করবে, দেশের কাজে লাগতে হবে। দেশের সেবা করতে হবে।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.