এইমাত্র পাওয়া

মেহেরপুরে সাংবাদিক নির্যাতনের বিচারের দাবীতে সাংবাদকর্মীদের পথসভা

রফিকুল আলম।।

মেহেরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে মেহেরপুরের সাংবাদিকরা ৭ দিনের প্রতিবাদ কর্মসূচী পালন শুরু করেছে। সোমবার প্রথমদিনে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে মৌনমিছিলসহ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকরা সমাবেশ ও পথসভা করে। জেলার তিন উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদকর্মী এই কর্মসূচীতে অংশ নেয়।

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলামীন হোসেনসহ সাংবাদিক নের্তৃবৃন্দ।

উল্লেখ্যঃ গত রবিবার ৮ নভেম্বর দুইজন সাংবাদিক অফিসে গেলে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের তাদের একটি কক্ষে আটকিয়ে মারধর করে ক্যামেরা ভাংচুর করে। এই ঘটনার বিচার চেয়ে গত ৮ দিনেও কোন প্রতিকার না পাওয়ায় সাংবাদিকরা ৭ দিনের এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে। আগামীকাল সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে সাংবাদিকরা রাস্তায় মৌন মিছিল করবে।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.