নিউজ ডেস্ক।।
পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবিতে কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আন্দোলন চলছে।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা প্রশাসনের কর্মচারীরা।
পরে তারা সকল ধরনের কাজ বন্ধ রাখে। এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছে।
কর্মচারীদের কর্মবিরতি চলাকালে চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে আসা সাধারণ মানুষ। এ কর্মবিরতি চলবে বেলা ৫টা পর্যন্ত।
কর্মবিরতি চলাকালে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবি জানিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতিসহ সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরেট সহকারি মো. নুর ইসলাম খান বক্তব্য রাখেন।
এ কর্মসূচীতে জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণির সকল কর্মচারীরা অংশ নিচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
