নিউজ ডেস্ক।।
কোন প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষার্থীর প্রমোশন নিয়ে ধোঁয়াশা। প্রথম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত কোন নির্দেশনা আসেনি দ্বিধাদ্বন্দ্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে প্রমোশন পাবে এমন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় থেকে কোনো নির্দেশনা আসেনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ সময়ের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মাত্র ১১ দিন সময় পাবে। ফলে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তার একটিও বাস্তবায়নের সুযোগ থাকছে না। এ পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এক ভিডিওবার্তায় বলেন, ‘আমরা আগেই বলে দিয়েছি স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রমোশন দেবে।’ আর প্রতিমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রতিমন্ত্রীর এ মৌখিক নির্দেশনা লিখিত আকারে জারি না হওয়ায় মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
এ বিষয়ে একাধিক প্রাথমিক শিক্ষক জানান, তারা জানেন শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি।
তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল বলেন, এ বিষয়ে একটি নীতিমালা করেছি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে কোন পদ্ধতিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
