অনলাইন ডেস্কঃ
মার্কিন প্রোসডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের ১০ দিন পর অবশেষে পাওয়া গেলো সবগুলো রাজ্যের বেসরকারি ফল। শেষ যে তিনটি রাজ্যের ফল গণনা আটকে ছিলো, সেই অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে রিপাবলিকানদের ঘাঁটি অ্যারিজোনা ও জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। আর নর্থ ক্যারোলাইনায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
এর ফলে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মোট প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ৩০৬ এ। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।
অ্যারিজোনা বরাবর রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার জো বাইডেনের জয়ের মধ্য দিয়ে গত সাত দশকে (১৯৪৮ পরবর্তী) সেখানে দ্বিতীয় কোনও ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হলেন। এছাড়া জর্জিয়াতে রিপাবলিকানদের টানা ২৪ বছরের সাম্রাজ্যেও হানা দিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন।
এদিকে ট্রাম্প দাবি করছেন, নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। যদিও তার পক্ষে তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি। জালিয়াতির অভিযোগ তুলে তিনি ইতিমধ্যেই কয়েকটি মামলা করেছেন। তবে ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে দেশটির ফেডারেল নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিরাপদ ভোট হয়েছে এবার।
এছাড়া ট্রাম্পকে পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানিয়েছেন রিপাবলিকান দলের একাধিক নেতা।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
