এইমাত্র পাওয়া

ভারত-পাকিস্তান সংঘর্ষ : নিহত কমপক্ষে ১৪

আন্তর্জাতিক ডেস্ক।।

শুক্রবার জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত উভয় পক্ষেরই হতাহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তরফে জানা গেছে।

কয়েকদিনের ব্যবধানে জম্মু-কাশ্মীরে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল। অঞ্চলটির গাজি পির এলাকায় এ সংঘাতের সূচনা হয় বলে জানা গেছে।

সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের এক সাব-ইন্সপেক্টর, তিন গ্রামবাসী ও দুই সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে পাল্টা হামলায় পাকিস্তানের সেনা ও জঙ্গিসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.