এইমাত্র পাওয়া

যেভাবে দেয়া হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সনদ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হচ্ছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরও ন্যূনতম মূল্যায়নের ভিত্তিতে সনদ দেবে বিদ্যালয়গুলো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বলেন, ‘১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

এ সময়ের মধ্যে যদি আমরা করোনামুক্ত হতে পারি, তাহলে বাকি থাকছে মাত্র ১১ দিন। এ সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব না হলে আমরা বলে দিয়েছি, নিজ নিজ বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে করবে।’

সরকার আগামী ১৯ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। ছুটির পর চলতি শিক্ষাবর্ষের মাত্র ১১ দিন সময় রয়েছে। এরমধ্যে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মদিসব থাকছে মাত্র ৯ দিন।

ফলে মাত্র ৯ দিনের মধ্যে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন সম্ভব হবে না। তাছাড়া ১৯ ডিসেম্বরের পর প্রাথমিকে ক্লাস হয় না; বাকি দিনগুলো পরীক্ষা ও মূল্যায়নের প্রস্তুতির জন্য নির্ধারিত থাকে।

এ কারণে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.