খুলনায় মাস্ক না পরায় ৩৭ জনকে জরিমানা : আটক ২৯

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে গতকাল বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ’র নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং নূরী তাসমিন ঊর্মি। এছাড়াও বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)-গণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দরিদ্র্য মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় ২৯ জনকে আটক করা হয় এবং মাস্ক পরিধান না করার দায়ে ৩৭ জনকে মোট ১১ হাজার ৭০০ টাকা অর্থদ- প্রদান করা হয়।

‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ৮ নভেম্বর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন ও পুলিশের সদস্যগণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.