অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাঁশপাড়ায় ট্রাকচাপায় তরুণীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে শুভ আহমেদ সানি (১৮), টাঙ্গাইল সদর উপজেলার কাকমারি এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া (১৮) ও শুভর বন্ধু করটিয়া বাইপাস এলাকার বাপ্পী (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিল।
রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনেরই মৃত্যু হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
