করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
মঙ্গলবার সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) এসএম সাদিক তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে স্যার করোনা টেস্ট করান। পরে রিপোর্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখনও বাসায়ই চিকিৎসাধীন। তবে তার কোনো জটিলতা নেই। আশা করছি দ্রুত কাজে যোগ দেবেন।
কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে নেদারল্যান্ডস বাংলাদেশ এ্যাম্বাসি, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
