গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা -যাযাদি
গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ করা হয়েছে।
সোমবার শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়ামে জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজওয়ান জোয়ার্দার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াসুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
