নিউজ ডেস্ক।।
রচনামূলক প্রশ্নের পরিবর্তে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষা নেয়া হবে নৈর্ব্যক্তিক প্রশ্নে (এমসিকিউ)। রাজধানী ৪১টি বিদ্যালয়ে তিন ভাগে তিনটি পরীক্ষার পরিবর্তে নেয়া হবে নয়টি পরীক্ষা।সময় কমিয়ে আয়োজন করা হবে এ ভর্তি পরীক্ষা। আর সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ পরীক্ষা নেয়া যেতে পারে।
ভর্তি পরীক্ষা সামনে রেখে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এসব প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব বিদ্যালয়ে ভর্তির ফরম বিতরণ শুরু হয়।
আর পরীক্ষা নেয়া হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এসএম গোলাম ফারুক বলেন, এসব স্কুলে ভর্তির নীতিমালা ইতঃপূর্বে জারি করা হয়েছে।এখন করোনা পরিস্থিতি সামনে রেখে নতুন কিছু প্রস্তাব রাখা হয়েছে। এগুলোর মধ্যে মন্ত্রণালয় যা অনুমোদন করবে তা প্রয়োগ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
