অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের (বিশেষ) মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিষয়ওয়ারী ভিডিও কনফারেন্স (ZOOM APPS) এর মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এ পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.