এইমাত্র পাওয়া

ময়মনসিংহ অনলাইন স্কুলে ক্লাস নিচ্ছেন মোঃ আলতাব হোসেন

মোঃ খুরশীদ আলম তালুকদার :
মোঃ আলতাব হোসেন, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল। একজন প্রতিভাবান শিক্ষক, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে অনার্সে ১ম শ্রেণীতে ১ম ও মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণীতে নবম হয়েও শিক্ষকতা পেশায় আসেন ১৯৯২ সালে।

তিনি ১৯৯২ সালে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। মেধাবী এই শিক্ষক পেয়েছেন স্থানীয় ও জাতীয় পুরষ্কার। তিনি ১৯৯৪ সালে হয়েছেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক দুর্গাপুর, নেত্রকোনা ও ২০০৩ সালে হয়েছেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, সদর, ময়মনসিংহ।

তিনি কাজ করেছেন এসবিএ ( SBA) মাস্টার ট্রেইনার হিসেবে। কাজ করেছেন প্রধান পরীক্ষক , ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এ। ঢাকা শিক্ষা বোর্ড সহ বিভিন্ন বোর্ডের প্রশ্ন প্রণেতা ও মডারেটর হিসেবে কাজ করেছেন। এই গূনী শিক্ষক এই কোভিড ক্রাইসিসে শুরু থেকেই ময়মনসিংহ অন লাইন স্কুল ও ময়মনসিংহ জিলা স্কুলের অনলাইনে কাজ করে যাচ্ছেন সুদক্ষতার সাথে। আজ আমরা এই গুনী ও কৃতিমান শিক্ষকের অনলাইনে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবো।

ক্লাসটি দেখতে ক্লিক করুন:

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.