এম বি রিয়াদ ।।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
অাজ শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১ টা থেকে বেলা ১১ টা ৪০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে অনুষ্ঠিত সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আতাউল হক এবং ইবিসাসের সাবেক সভাপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো: সুজা উদ্দিন।
নির্বাচন শেষে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. শেখ অাব্দুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, অর্থ সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক আহমেদ শাহেদ এবং কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম ও বিপ্লব খন্দকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
