নিউজ ডেস্ক।।
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ৯টায় রেকর্ড করা এই তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২টায় ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসছে পাহাড়ি হিমেল হাওয়া। একই সঙ্গে বইছে শীত ও কুয়াশা।
বিগত বছরের তুলনায় সারা দেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে তিন দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমেল হাওয়া পাল্লা দেওয়ায় অনুভূত হচ্ছে শীত।
শিক্ষাবার্তা/এস জেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
