নিউজ ডেস্ক।।
২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নেভাদা বা জর্জিয়ায় জিতলেই তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যাবেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সর্বশেষ ফলাফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ আর ট্রাম্পের ২১৪।মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনো ফলাফল স্পষ্ট হয়নি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান কমে এসেছে। সেখানে ১০ শতাংশের কম ডাকযোগে আসা ভোট গণনা বাকি আছে। সব মিলিয়ে ২৬ লাখ ১৮ হাজার ৫৬৫ ব্যালটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৬৬ ব্যালট গণনা বাকি। এর মধ্যে ফিলাডেলফিয়াতে ৭২ হাজার ৪৭০ ব্যালট গণনা বাকি। এ শহরের ২০ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ব্যালট। এ অঙ্গরাজ্যটিতে মাত্র দশমিক ৬ শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন যদি এখানে জিতে যান তবে তাঁর ভোটসংখ্যা ২৭০ পার হয়ে যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
