নিউজ ডেস্ক।।
শ্রীনগরের বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, বিদ্যালয়ের প্রায় ১৮ বছর ধরে চাকরি করার সুবাদে সব আয়ব্যয় হিসাব তার কাছেই ছিল। প্রায় সময়ই আমরা তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি কোনো প্রতিকার পাইনি। উল্টো আমাদের শিক্ষার্থীদের নানা ভাবে হয়রানি করত।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমিন, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি বাদল মাদবর, আ. হাই সিকদার, ছিদ্দিকুর রহমান, লিটন মাদবর, মো. নুর আলমসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
