এইমাত্র পাওয়া

জবি শিক্ষক-শিক্ষার্থীরা ৯৯ টাকায় ৩০ জিবি ইন্টারনেট পাবেন

নিউজ ডেস্ক।।

অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ডাটা বান্ডেল পাবেন।

বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় জবি রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর মোস্তফা কামাল, অর্থ ও হিসাব শাখার পরিচালক নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রবির এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম, জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম এবং ম্যানেজার ধীমান কান্তি উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাড়তি কোনো চার্জ ছাড়া সাশ্রয়ী মূল্যে ৩০ দিন মেয়াদে ৩০ জিবি ডাটা প্যাক দেবে রবি। এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দিচ্ছে সার্ভিস হাব লিমিটেড (পে-স্টেশন)।

এ বিষয়ে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা এই ডাটা প্যাক কিনতে পারবে। প্রথম দুই মাস ১৯৯ টাকায় শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। এর মধ্যে শিক্ষার্থীরা ৯৯ টাকা দেবে এবং বিশ্ববিদ্যালয় থেকে বাকি ১০০ টাকা ভর্তুকি দেওয়া হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.