মাশরাফি ছাড়ায় ফিটনেস টেস্ট

নিউজ ডেস্ক।।

আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারদের জন্য দুই দিনের ফিটনেস টেস্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার ঘোষিত ১১৩ জনের নাম থাকা এই সূচিতে সদ্য নিষেধাজ্ঞা থেকে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান থাকলেও নেই মাশরাফি বিন মর্তুজা।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ও ১০ নভেম্বর কয়েকটি ধাপে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। প্রথম দিনের প্রথম সেশন চলবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। দ্বিতীয় দিন টেস্ট নেওয়া হবে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত।

ফিটনেস টেস্টের জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নির্বাচিতদের রাজধানীর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। করোনা পরিস্থিতির কারণে প্রত্যেককে মুখে মাস্ক পরে আসতে হবে। সঙ্গে আনতে হবে নিজস্ব হ্যান্ড স্যানিটাইজার, মানতে হবে সামাজিক দূরত্ব।

ফিটনেস টেস্টের প্রথমদিন যেসব ক্রিকেটার টেস্টে অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন- সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দীক, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা ও মনির হোসেন খানের মতো ক্রিকেটার।

দ্বিতীয় ও শেষ দিন ফিটনেস টেস্ট নেওয়া হবে- আজমির আহমেদ, সাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হাদ উদ্দিন, শাবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হাসান সেন্টু, মাসুম খান টুটুল, মোহাম্মদ জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিবম মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রাসেল আল মামুন ও মোহাম্মদ আসাদুল্লাহ হিল গালিবসহ আরও কয়েকজনকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.