এইমাত্র পাওয়া

অভিনবভাবে সাকিবকে শুভেচ্ছা জানালো পাকিস্তান

নিউজ ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের এ নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বুধবার। এখন তার মাঠে ফেরার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উচ্ছসিত সাকিব ভক্তরা। এই উচ্ছাসের সীমা ছাড়িয়ে গেছে বিদেশেও।

এর মধ্যে সবচেয়ে অভিনব উপায়ে সাকিবের ফিরে আসাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বিশ্বসেরা অলরাউন্ডারের একটি কার্টুনচিত্র পোস্ট করেছেন দেশটির ক্রিকেটভিত্তিক ফেসবুক পেজ ‘ক্রিকেট পাকিস্তান’। সাকিবসহ ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে তাদের ওই পোস্ট। ১ নভেম্বর, রবিবার ‘ক্রিকেট পাকিস্তান’ এ সংক্রান্ত কার্টুনচিত্রটি প্রকাশ করে।

ওই চিত্রে দেখা গেছে, সাকিব আল হাসান রাজার মতো সিংহাসনে বসে আছেন। তার গায়ে বাংলাদেশের জার্সি ও মাথায় রাজাদের মতো মুকুট পরা। আর সিংহাসনের উপরে দুই পাশে রয়েল বেঙ্গল টাইগারের মুখের ছবি দেয়া। এছাড়াও বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার বসে আছেন সাকিবের সামনে।

বিশ্বের সেরা এই ক্রিকেটার হলেন- ভারতের হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তারা সবাই সাকিবের দিকে মুখ করে বসে আছেন।

এই কার্টুনচিত্রটির ক্যাপশনে লেখা হয়েছে- দ্য কিং ইজ ব্যাক অথাৎ রাজার প্রত্যাবর্তন। আর শাফায়েত জামিল নামের একজনকে ছবিটির জন্য কৃতজ্ঞতা দেয়া হয়েছে। এই ছবিটি পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর জন্য ‘ক্রিকেট পাকিস্তান’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনেক বাংলাদেশি।

এর আগে, গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার থেকে আইসিসি’র নিষেধাজ্ঞা মুক্ত হন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের এই নিষেধাজ্ঞা ভোগ করেন সাকিব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.