নিজস্ব প্রতিবেদক।।
করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে নির্ধারিত পাঠদান সম্ভব হয়নি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এ বছর সকল ধরনের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়াও অনলাইন ক্লাশ, সংসদ টিভিতে ক্লাস পরিচালনা করেও অনেক শিক্ষার্থী শিখনফল অর্জন করতে পারেনি। সে কারণে শিখন ফল অর্জন করে শিক্ষার্থীরা যেনো পরবর্তী শ্রেণিতে উঠতে পারে এ বিষয়ে পাঠ্যসূচি পূণর্বিনাস ও অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনা দেয়া হয়েছে। নিচে শিক্ষার্থীদের দেয়া পাঁচটি নির্দেশনা তুলে ধরা হল-
১. শিক্ষার্থীদের শিখন ফল অর্জুন এর মূল উদ্দেশ্য যা পরবর্তী শ্রেণিতে পাট গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে তাই এটি অনুসরন করা জরুরি।
২. অ্যাসাইনমেন্ট তৈরি করতে পাঠ্যপুস্তক যথেষ্ট এক্ষেত্রে গাইডবই ব্যবহারের প্রয়োজন নেই।
৩. মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হবে। পরবর্তীতে এই অ্যাসাইনমেন্ট পূণরায় জমা দিতে হবে।
৪. অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীকে নিজ হাতেই লিখতে হবে
৫. অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যেকোন সাদা কাগজ ব্যবহার করলেই চলবে। তবে প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল ও এসাইনমেন্ট এর শিরোনাম স্পষ্ট করে লিখতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
