এইমাত্র পাওয়া

যোগদান করলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করেছে সরকার।

গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এরপর রোববার (১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তিনি যোগদান করেন।

গোলাম মো. হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৬৪ সালে নীলফামারী জেলায় জন্ম নেয়া সিভিল সার্ভিসের এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.