নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত আর নেই। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি জানান, ফুসফুসে সংক্রমণ-জনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে করোনা পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেলেন।
সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
