জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
” মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটিং পুলিশ সর্বত্র “- এই শ্লোগান কে সামনে রেখে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, নারায়ণগঞ্জ এর যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ ৩১ অক্টোবর, ২০২০ খ্রি. সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে জেলার কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়াও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও কেক কেটে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও বিট পুলিশ এর অফিস সমূহে একইসঙ্গে কমিউনিটি ডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
