মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে মাধ্যমে পৃথক অনুষ্ঠানে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শুক্রবার ১২ রবিউল আউয়াল; পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এঁর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ডা. মেহেদী হাসান; জেলার সম্মানিত ইমামগণ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী।
অনুষ্ঠানের শেষ পর্বে দিনটি উপলক্ষে আয়োজিত হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপর একটি অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেজেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী কামরুজ্জামান, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী; জি.এম. আব্দুস সালাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পটুয়াখালী; শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আলোচনা সভায় হজরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী নিয়ে আলোচনা হয় এবং তাঁর জীবনাদর্শ সকলকে অনুসরণ করার জন্য বলা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
