এইমাত্র পাওয়া

মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক।।

দীর্ঘ ১ বছর পর ফের ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেটভক্তদের এর চেয়ে সুসংবাদ আর হতে পারে না। তবে এই আনন্দের দিনে সাকিব নেই দেশে। এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন। সাকিব নভেম্বরের শুরুতে দেশে ফিরতে পারেন। ১৫ নভেম্বর টি-২০ টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা সাকিবের।

সাকিবের এই প্রত্যাবর্তন নিয়ে ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহীম। মুশফিক লিখেছেন, আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মরণীয় স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই। খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না!

নিষেধাজ্ঞার এ সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১৪টি ম্যাচ খেলতে পারেননি সাকিব। যদিও এই মিস করা ম্যাচের সংখ্যা হওয়ার কথা ছিল অন্তত ত্রিশ। তবে করোনা কারণে বাতিল ও স্থগিত হয়েছে অনেক সিরিজ। ফলে এতো মিস করতে হয়নি তাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.