এইমাত্র পাওয়া

সাবেক ক্রিকেটারদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাচ্ছে একদিনের ফুটবল টুর্নামেন্ট। ক্রিকেটাররা মাতবেন প্রাণের খেলা ফুটবলে।

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) শেফ’স টেবল কোর্টসাইড প্লেগ্রাাউন্ডে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমনরা।
এই খেলা সরাসরি দেখা যাবে আয়োজক ক্রিকবলের ফেসবুক পেইজে।

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘আমাদের ক্রিকেটারদের ফুটবল খেলা শুরু হচ্ছে, ক্রিকবল। আপনারা সবাই আসবেন এবং ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্টটা উপভোগ করবেন। ৩১ অক্টোবর বিকেল চারটার সময়।’

আকরাম খান বলেছেন, ‘আমি খুবেই উচ্ছ্বসিত, ফুটবল খেলার সুযোগ পাচ্ছি অনেকদিন পর।’

হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা সবাই যাচ্ছি ক্রিকবল টুর্নামেন্টে অংশ নিতে। সবাই খেলবো। উপভোগ করবো। আসুন আমাদের সঙ্গে অংশ নিন। আশা করি একটা খুব ভালো দিন কাটবে আমাদের সবার।’

খালেদ মাহমুদ সুজনও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘করোনার কারণে অনেকদিন আমরা দূরে দূরে ছিলাম। তবে অনেকদিন পর আমরা একত্রিত হতে যাচ্ছি। শনিবার ক্রিকবলে খেলবো। চারটা দলে সব ক্রিকেটাররা খেলবে। আশা করছি মজা হবে।’

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা চারটি দলে ভাগ হয়ে খেলবেন এই ফুটবল টুর্নামেন্টে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.