সীমিত পরিসরের সিলেবাসে ক্লাস শুরু করে পরীক্ষা নেওয়াসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষার্থীরা।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে তাঁরা ৯টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো কারিগরিতে অধ্যয়নরত অষ্টম সেমিস্টারের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রদান এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ, সেশনজটে না পড়া, স্বাস্থ্যবিধি মেনে দুই মাস ক্লাস নিয়ে সীমিত সিলেবাসে পরীক্ষা নেওয়া, কারিগরি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো মূল্যায়ন, বেসরকারি পলিটেকনিকে ক্লাস ছাড়া বেতন না নেওয়া, ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে সরকারের দায়িত্ব নেওয়া, করোনায় উপার্জনহীন হয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের ফি সরকারের বহন করা, বিভাগীয় শহরে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কারিগরিতে শিক্ষকসংকট দূর করা ও ল্যাবের আধুনিকায়ন।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
