নিজস্ব প্রতিনিধি।।
দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২০। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ফুড হলে টুর্নামেন্ট পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্য স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী তানজিলুস সাদ, টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজুর রহমান, টুর্নামেন্টের কো চেয়ারম্যান এ আর মল্লিক রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন দ্য স্পোর্টস ক্লাবের সম্পাদক মাসুদুর রহমান মান্না। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী আটটি দল হলো- ব্যান্ড সলিউশন, বাংলা ওয়ারিয়র্স, টিম লুজার্স, এম এ ট্রেডার্স এন্ড কিং অনলাইন সার্ভিস, রেভজল, অ্যালেক্স ইউনাইটেড, জেডএনই এন্টারপ্রাইজ ও তেজগাঁও আশোরা৯৭।
এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর বেঙ্গল নিওন সাইন। আর কো-স্পন্সর জান্নাত ট্রেডিং ও আরএম ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ। টুর্নামেন্ট শেষ হবে ০৯ নভেম্বর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
