যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্য নিয়ে সব জেলা-উপজেলাসহ দেশব্যাপী আগামী ১২ ডিসেম্বর উদ্যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় টকশো প্রচার, দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বাংলা এবং ইংরেজিতে দুটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা-উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয়ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা-সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
