অনলাইন ডেস্ক :
করোনামুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। একইসঙ্গে তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও একান্ত সহকারী সচিব (এপিএস-২) রিশাদ মোর্শেদও করোনা নেগেটিভ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তারা হাসপাতাল ছেড়েছেন।
মেয়রের একান্ত সহকারী সচিব-১ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্যার (মেয়র আতিকুল ইসলাম), ম্যাডাম (স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম) ও রিশাদ মোর্শেদের (এপিএস-২) আজ করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন।’
তিনি জানান, করোনা নেগেটিভ হওয়ার জন্য প্রার্থনা করায় মেয়র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত ১২ অক্টোবর তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন তারা রাজধানীর কুর্মিটোলা জরনারেল হাসপাতালে ভর্তি হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
