নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাস পরিস্থিতিতে সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এ অনুমোদন হলে ১ নভেম্বর থেকেই সুন্দরবনে পর্যটকরা প্রবেশ করতে পারবেন।
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন হলে ১ নভেম্বর থেকে সুন্দরবনে পর্যটকরা যেতে পারবেন। সে ক্ষেত্রে ৫০ জনের বেশি পর্যটক কেউ বহন করতে পারবেন না। আর ট্যুর অপারেটরদেরকরোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারের যাবতীয় শৃঙ্খলা অনুসরণ করতে হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মো. মইনুল ইসলাম জমাদ্দার বলেন, সুন্দরবনকেন্দ্রিক ৭০টি ট্যুর কোম্পানির অর্ধশত জাহাজের কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী প্রায় সাত মাস ধরে বেকার। তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। মাত্র তিন থেকে চার মাস সুন্দরবনের পর্যটন মৌসুম। এ মৌসুমে বন্ধ থাকলে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পে ধস নামবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১৯ মার্চ সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
