মো রফিকুল ইসলাম মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি।।
খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে বিভিন্ন দফতরের উন্নয়নসহ এ অঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে খুব শিগগিরই নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। এ লক্ষ্যেই অঞ্চলে সড়ক, মহাসড়ক ও গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে তিনি যানান
আজ রোববার ২৫ অক্টোবর নিয়ামতপুর উপজেলার ছাতড়ায় এলজিইডির ব্যবস্থাপনায় নিয়ামতপুর-শিবপুর উপজেলা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্হিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, জননেএী শেখ হাসিনা কাঁদলে দেশ কাঁদে। শেখ হাসিনা হাসলে দেশের মানুষ হাসে। তার ঐকান্তিক চেষ্টায় হাসি ফুটেছে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। শিক্ষা-দীক্ষা, ও স্বাস্থ্যসেবার ব্যপক উন্নয়ন হয়েছে।
নওগাঁর এলজিইডির উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ, নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দীকী, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক রঞ্জিত সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
এলজিইডি সূত্রে জানা গেছে প্রায় ১২ কিলোমিটার এই সড়কে নির্মাণ ব্যয় হচ্ছে ১২ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকা যা গনমাধ্যমকে জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
