ময়মনসিংহ জিলা স্কুলের অনলাইন শ্রেণির কার্যক্রমের ৬ মাস পুর্তি উৎসব

নিউজ ডেস্ক।। 

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জিলা স্কুলের অনলাইন শ্রেণির কার্যক্রমের ৬ মাস পুর্তি উৎসব । এই  উপলক্ষে এক আলোচনা সভা, ভার্চ্যুয়ালি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বাংলাদেশ, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর আজহারুল হক, পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ, জনাব মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জনাব প্রফেসর কিরিট কুমার দত্ত, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, জনাব আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ ও জনাব নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  প্রধান শিক্ষক জনাব মোহছিনা খাতুন। অনুষ্ঠানটি ৩টি পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে ছিলো অতিথিদের বক্তব্য, ২য় অংশে ছিলো জিলা স্কুলের শিক্ষার্থীদের ভার্চ্যুয়ালি (অনলাইনে) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনী ও প্রতিযোগিতার। শিক্ষার্থীরা তাদের প্রজেক্টগুলো অনলাইনে প্রদর্শন করেন এবং বিচারকগণ অনলাইনে জুমের মাধ্যমে প্রশ্ন করেন ও বিচারকার্য সম্পন্ন করেন। যা কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা ভার্চ্যুয়ালি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পন্ন করার এক নতুন ধারনার দিক উন্মোচন করে।

৩য় পর্বে ছিলো শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয় ময়মনসিংহ জেলা স্কুলের অনলাইন শ্রেণি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম অনলাইন শ্রেণি কার্যক্রম শুরু করার জন্য ময়মনসিংহ জিলা স্কুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.