কারিগরি শিক্ষা বোর্ডে নতুন পরিচালক ও কারিকুলাম

নিজস্ব প্রতিবেদক :

কারিগরি শিক্ষা বোর্ডে নতুন পরিচালক ও কারিকুলাম বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে বোর্ডের কারিকুলাম শাখার পরিচালক ও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিএস পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর রুপক কান্তি বিশ্বাসকে ডিপ্লোমা শাখার কারিকুলাম বিশেষজ্ঞ পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা ছাড়া বিভাগ থেকে বুধবার (১৪ অক্টোবর) তাদের এসব পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

একই আদেশে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ মল্লিককে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। আর ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. মাহবুব উল আলমকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত অধ্যক্ষ পদায়ন হওয়ার আগ পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.