নিউজ ডেস্ক।।
রাজধানীর শেখ বোরহানউদ্দিন কলেজের কয়েক কোটি টাকার দুর্নীতি, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। একই অভিযোগে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১০ হাজারের মতো শিক্ষার্থীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষক আছেন ১০৬ জন। প্রতিষ্ঠানটিতে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।
এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তাদের তদন্তে উঠে এসেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ। এরমধ্যে রয়েছে–উন্নয়নমূলক কাজ ও জমি কেনায় ৩ কোটি টাকা অনিয়ম।এছাড়া ৪৫ শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে । ভাতা বাবদ নেয়া হয়েছে ১৪ লাখ টাকা।
এসব অনিয়মে নাম এসেছে কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি আবু নায়েম মোহাম্মদ রাফি, বাদল চন্দ্র অপু, নুরুন্নাহার বেগমের। তবে অভিযুক্তরা বলছেন, এগুলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
প্রতিষ্ঠান প্রধান অধ্যাপক আব্দুর রহমান বলছেন, অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, বোরহান উদ্দিন কলেজ ছাড়াও এমন অনিয়মের অভিযোগ আছে অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ।সুত্র ইনডিপেন্ডন্ট
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
