সুপ্রিমকোর্ট নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিন মাসের জন্য দুই বিভাগে প্র্যাকটিস করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ।
একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল খাটতে হবে। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গেলো মাসে আইনজীবী ইউনুস আলী আকন্দ সুপ্রিমকোর্ট ও বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরে তাকে তলব করে আপিল বিভাগ। আদালতে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে এই সাজা দেয়া হয়। ফেসবুকের পোস্ট আমলে নিয়ে দেশে এটি প্রথম সাজা দেয়ার ঘটনা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
